বলিউডে আমির খানের ছবি মানেই হিট। তবে গত বছর তাঁর মুক্তি পাওয়া ‘সিক্রেট সুপারস্টার’ অবশ্য এই হিসাব পাল্টে দিয়েছিল। ১৫ কোটি রুপি বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে। তবে আমিরের নিরাশ হওয়ার কিছু নেই। কারণ ভারতে মুক্তির তিন মাস পর ১৯ জানুয়ারি ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি দেওয়া হয় চীনে। সেখানে বাজিমাত করেছে সত্যি ঘটনার ওপর নির্মিত এই ছবি। এক সপ্তাহে এই ছবি ভারতে যা আয় করেছিল তার সাত গুণ বেশি আয় করেছে চীনের বাজারে।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ গতকাল টুইটারে জানান, ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তির প্রথম সপ্তাহে ভারতীয় বক্স অফিসে আয় করেছিল ৩৯ কোটি ৩০ লাখ রুপি। আর চীনে মুক্তির পর এক সপ্তাহেই এই ছবির আয় ২৯৩ কোটি রুপি। তাঁর মানে ভারতীয় দর্শকেরা আমির খান ও জায়রা ওয়াসিমের এই ছবিকে আগ্রহভরে পাতে না তুললেও চীনারা এই ছবিটি লুফে নিচ্ছেন ‘হট কেক’-এর মতো। চীনের মাটিতে আমিরের সাফল্য অবশ্য নতুন নয়। এর আগে ‘দঙ্গল’ ছবিতেও চীনের বক্স অফিসে অভূতপূর্ব সাড়া জাগিয়েছিল। এর আগে চীনে কোনো বিদেশি ছবি এত ভালো ব্যবসা করেনি। এমনকি গত বছরের ব্লকবাস্টার হিট ‘বাহুবলী টু’ চীনের বক্স অফিসে ‘দঙ্গল’-এর কাছে পাত্তা পায়নি।
Subscribe to:
Post Comments (Atom)
корпоративные тренинги для руководителей
https://nbc.ua/pages/services/corporate-trainings.htm
-
Slow down ageing, reduce the risk of heart diseases and diabetes-these are some reasons why it is important to consume antioxidant-rich f...
-
Marvel at the illuminated sights of Singapore during a 3.5-hour night tour. You’ll visit top attractions with a knowledgeable guide includ...
-
Gautam Gambhir will be back with Delhi Daredevils in IPL 2018. The KKR skipper was bought for only Rs 2.8 crore by DD. It shows the dimini...

No comments:
Post a Comment